চরমোনাই পীরের ভ্রান্ত আক্বীদাহ

চরমোনাই পীরের আক্বীদাহ হলোঃ "ওলী/পীরের সাথে বসা মানে আল্লাহ তাআলার সাথেই বসিয়া থাকা ।" (নাউযুবিল্লাহ)

 চরমোনাই পীরের লেখা বই "ভেদে মারেফাত" । এই বইয়ের ২৮ নং পৃষ্ঠায় রূমীর বরাতে লিখেছেঃ-

"ওহে প্রেমিক ! তুমি যদি চাও যে, মাওলার সঙ্গে বসিবে, তবে তুমি যে কোন এক আল্লাহর ওলীর সম্মুখে বসিয়া যাও । যতক্ষণ আল্লাহর ওলীর কাছে থাকিবে, ততক্ষণ ইয়াকীন করিবে যে, তুমি আল্লাহর সঙ্গে বসা আছ ।"

এরা মূলত পরোক্ষভাবে পীরকেই নিজেদের রব্ব বানিয়ে নিয়েছে ।

আল্লাহ তায়ালা যথার্থই বলেছেনঃ
 (اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ) 
তারা আল্লাহ্ ব্যতীত তাদের পন্ডিতদের ও সংসার বিরাগীদের রব্ব রূপে গ্রহণ করেছে। (সূরা তাওবাহ ৩১)।

দেখুন তাদের বই থেকে স্ক্যান করা পেইজের ফটো


নাউযুবিল্লাহি মিন যালিক । আল্লাহ তায়ালার নিকট এদের জন্য হিদায়াত প্রার্থনা করছি । এদের থেকে নিজেরা সতর্ক থাকুন, অন্যদেরকেও সতর্ক করুন ।
-----------------------------------------------------

চরমোনাই পীরের আরেকটি ভ্রান্তমত
“কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারা জায়নামায রঙ্গিন করিয়া তাহাতে নামাজ পড়। ”
বইঃ আশেক মাশুক, পৃষ্ঠা নং ৩৫





নাউযুবিল্লাহি মিন যালিক ।

এই আশেক মাশুক বইয়ের ৪১ পৃষ্ঠায় পীর সাহেব বলেছেন,

" ওগো আমার মাশুক মাওলা, আপনি কুদরতী নজরে আমার দিকে চাহিয়া দেখুন, আমি এখন আমি নাই, আমি আপনি হইয়াছি, আর আপনি আমি হইয়াছেন। আমি হইয়াছি তন, আপনি হইয়াছেন জান। আমি শরীর আপনি প্রাণ। এরপর আর কেউ বলিতে পারে না যে আপনি একজন আর আমি আরেকজন। "
নাউযুবিল্লাহি মিন যালিক ।




Popular Posts


Search




আমাদের ফেইসবুক গ্রুপ লিংকঃ

রাদ্দে হানাফিয়্যাত

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel