সহীহ বুখারীর অনুবাদে হানাফীদের জালিয়াতি দেখুন

হানাফীরা সহীহ বুখারীর অনুবাদে "যিরা" (ذراع) শব্দের অর্থ করেছে "কব্জি" ।

দেখুনঃ
  • সহীহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন (হাদীস নং ৭০৪), (নিচে দেওয়া ফটোতে দেখুন)
  • সহীহ বুখারী আধুনিক প্রকাশনী (হাদীস নং ৬৯৬) ,
  • সহীহ বুখারী আজিজুল হক (হাদীস নং ৬৯৬)

অথচ যিরা শব্দের অর্থ হাত। কনুই থেকে নিয়ে মধ্যমা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত।

দেখুনঃ
  • সহীহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা (হাদীস নং ৭০৪), (২য় খন্ড, পৃষ্ঠা নং ১০২)


বুখারীর হাদীসের আরবী ইবারতে ذراعه শব্দের অর্থ করেছে হাতের কব্জি। কিন্তু এমন কোন অভিধান নেই যেখানে ذراع অর্থ কব্জি করা হয়েছে। আরবী অভিধানগুলোতে ذراع শব্দের অর্থ পূর্ণ একগজ বিশিষ্ট হাত। অনুবাদক শুধুমাত্র সহীহ হাদীসকে ধামাচাপা দিয়ে মাযহাবী মতকে অগ্রাধিকার দেয়ার উদ্দেশে ইচ্ছাকৃতভাবে অনুবাদে পূর্ণ হাতের পরিবর্তে কব্জি উল্লেখ করেছেন।


ফটো ক্রেডিটঃ উইকিপিডিয়া
ذراع শব্দের অর্থ পূর্ণ একগজ বিশিষ্ট হাত বা বাহু

ছহীহ বুখারীতে বর্ণিত উক্ত হাদীছের অনুবাদ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদে ‘ডান হাত বাম হাতের কবজির উপরে’ মর্মে অনুবাদ করা হয়েছে। আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত বুখারীতেও একই অনুবাদ করা হয়েছে।

অথচ ইসলমিক ফাউন্ডেশন প্রকাশিত একই খন্ডের মধ্যে অন্যত্র এর অর্থ করা হয়েছে ‘বাহু’। [বুখারী শরীফ ২য় খন্ড, পৃঃ ৯, হাদিস নং ৫০৭; (নিচে ১ নং ফটোতে দেওয়া হলোঃ) , এছাড়া বুখারী শরীফ ৭ম খন্ড, পৃঃ ২৩১, হাদিস নং ৪০৭৯; (নিচে ২ নং ফটোতে দেওয়া হলোঃ)

দেখুনঃ বুখারী শরীফ ২য় খন্ড, পৃঃ ৯, হাদিস নং ৫০৭


দেখুনঃ বুখারী শরীফ ৭ম খন্ড, পৃঃ ২৩১, হাদিস নং ৪০৭৯



কিন্তু ‘বাহু’ আর ‘কব্জি’ কি এক বস্ত্ত? সব হাদীছ গ্রন্থে ‘যিরা’ অর্থ ‘বাহু’ করা হয়েছে। যেমন রাসূল (ছাঃ) ওযূ করার সময় মুখমন্ডল ধৌত করার পর বাহুর উপর পানি ঢালতেন।[ছহীহ মুসলিম হা/১৫৯৭, ‘মসজিদ’ অধ্যায়, অনুচ্ছেদ-৫৬, উল্লেখ্য যে, ভারতীয় ছাপায় হাদীছটি নেই, ১/২৪০-২৪১; মিশকাত হা/৩৯২২; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৭৪৬, ৮/২২ পৃঃ; আবু দাঊদ হা/১৩৫, ১/১৮ পৃঃ; মুসনাদে আহমাদ হা/১০০৮

এছাড়া আরবী কোনো অভিধানে ‘যিরা’ শব্দের অর্থ ‘কব্জি’ করা হয়নি। অতএব কোন সন্দেহ নেই যে, নাভীর নীচে হাত বাঁধার ত্রুটিপূর্ণ যঈফ আমলকে প্রমাণ করার জন্যই উক্ত কারচুপি করা হয়েছে।

আশা করি বুঝে গিয়েছেন ।



Popular Posts


Search




আমাদের ফেইসবুক গ্রুপ লিংকঃ

রাদ্দে হানাফিয়্যাত

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel