সুনানে নাসাঈর বাংলা অনুবাদে হানাফীদের জালিয়াতি দেখুন

 ইসলামিক ফাউন্ডেশন-এর ছাপা সুনানে নাসাঈ-র বাংলা অনুবাদে হানাফীদের জালিয়াতি দেখুনঃ


সুনানে নাসাঈঃ হাদিস নং ১৬৭৯, ২য় খন্ড , পৃষ্ঠা নম্বরঃ ৪৩৩-৪৩৪, ইফাবা
عَلِيٍّ، رضى الله عنه قَالَ الْوِتْرُ لَيْسَ بِحَتْمٍ كَهَيْئَةِ الْمَكْتُوبَةِ وَلَكِنَّهُ سُنَّةٌ سَنَّهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

এর সঠিক অনুবাদঃ- আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফরয সালাতের অনুরূপ বিতরের সালাত আবশ্যক নয়। এ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচলিত এক সুন্নাত

অথচ এর অনুবাদে লেখা হয়েছেঃ- আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিতরের সালাত ফরয সালাতের ন্যায় অত্যাবশ্যকীয় নয়। বরং তা ওয়াজিব, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন।








-------------------------------------------

মানে বিতর সালাতকে ওয়াজিব প্রমাণিত করার জন্য অনুবাদে জালিয়াতি করা হলো আরকি!!!

একই "মাতানে" সুনানে তিরমিযীতে ৪৫৪ নম্বরে হাদিসটি রয়েছে। যার সঠিক অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু নাসাঈতে জালিয়াতি করেছে।

▬▬▬▬ ◈◉◈ ▬▬▬▬

* বিতর সলাত সুন্নাতে মুআক্কাদাহ। ফরয বা ওয়াজিব নয়।

আর ওয়াজিব ও ফরয নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সহাবা তাবিঈদের নিকট তথা হাদীসের দলীল অনুযায়ী একই বিষয়। ‘আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন,
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي نُعَيْمٍ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ الْوِتْرُ لَيْسَ بِحَتْمٍ كَهَيْئَةِ الْمَكْتُوبَةِ وَلَكِنَّهُ سُنَّةٌ سَنَّهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

رواه النسائي في الباب الأمر بالوتر حـ 1658 والترمذي في الباب ما جاء أن الوتر ليس بحتم، وابن أبي شيبة و عبد الرزاق في مصنفهما

বিতর ফরয সলাতের মত বাধ্যতামূলক নয় বরং তা সুন্নাত যা প্রবর্তন করেছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদীসটি বর্ণনা করেছেন নাসাঈ ১৬৫৮, তিরমিযী হাদীস নং ৪৫৩, মুসান্নাফ ইবনু আবী শাইবাহ ২/২৯৬, মুসান্নাফ ইবনু আব্দুর রাযযাক ৩/৩ হাদীস নং ৪৫৬৯, সহীহ্ সুনানু নাসাঈ ১/৩৬৮।

যে সমস্ত হাদীস ওয়াজিব সাব্যস্ত করার জন্য পেশ করা হয় তা যঈফ (দুর্বল) কিংবা অস্পষ্ট। উপরোক্ত হাদীসের ন্যায় স্পষ্ট নয়। বিস্তারিত জানার জন্য দেখুন বুগ্ইয়াতুল মুতাত্বউয়ে ফী ছলাতি তাত্বওউ‘ পৃষ্ঠা ৪৬-৬৬।

যারা বিতরকে ওয়াজিব বলে তাদেরকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী ‘উবাদাহ বিন সামিত মিথ্যা প্রতিপন্ন করেছেন। (দেখুনঃ আবু দাঊদ হাদীস নং ১৪২০)।

▬▬▬▬ ◈◉◈ ▬▬▬▬

Popular Posts


Search




আমাদের ফেইসবুক গ্রুপ লিংকঃ

রাদ্দে হানাফিয়্যাত

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel